Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ১৮১ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ১৮১ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ১৮১ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব সংবাদদাতা,
১ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৯ জন নগরের ও ১২ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২২ হাজার ৭২৬ জন।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের ও সিভাসুতে ৬২ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষা কারও করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের, শেভরণে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২২ জনের নমুনার মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) চারজনের নমুনা পরীক্ষায় সবার করোনা ধরা পড়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১০ জন; এর মধ্যে ২১৬ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here