Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৪৬ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৪৬ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৪৬ জনের দেহে করোনা শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৬ জন; এর মধ্যে ৩৬ জন নগরের ও ১০ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ৩১৫ জনের মধ্যে ১৩ হাজার ৯৭ জন নগরের ও ৫ হাজার ২১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৫ জন; এর মধ্যে ১৯৭ জন নগরের ও ৮৮ জন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা থেকে ৯০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬১৪ জন। তাদের মধ্যে ৩ হাজার ৫১ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭০ জনের নমুনা মধ্যে উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৬২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।

শেভরণে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জনের করোনা মিলেছে।

এদিকে প্রথমবারের মতো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫ জনের করোনা পরীক্ষা হয়েছে; তবে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here