Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৮৮ জনের দেহে করোনা শনাক্ত
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ৭৬ জন নগরের ও ১২ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩২ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৬ জন; এর মধ্যে ২৬৬ জন নগরের ও ১০০ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, গতকাল রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও আরটিআরএলে ১১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শেভরণে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও ইমপেরিয়াল হাসপাতালে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৭২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here