Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে একদিনে ২২৯ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে একদিনে ২২৯ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে একদিনে ২২৯ জনের দেহে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, সিভাসু ও কমেকে ৪৫৭ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ২২৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৪২৯ জন।

বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৮৫ জন ও উপজেলা পর্যায়ে ৪৪ জন রয়েছেন জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৯ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ১৩২ জন আছেন। বাকি ৭ জন বিভিন্ন উপজেলার।

এছাড়া বৃহস্পতিবার বিআইটিআইডিতে ৮৪ টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ জনেই নগরের।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৬ জনের পরীক্ষা করে ৪২ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন নগরের ও ২৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২২ জনের পরীক্ষা করে লোহাগাড়ার ৭ জন এবং সাতকানিয়ার জনের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৪২৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৬৭ জন। সুস্থ হয়েছেন ১৯৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here