বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

চট্টগ্রামে ওয়াইসিবির অভিবাবক সমাবেশ

আপডেট:

মোহাম্মদ হেলাল উদ্দীন,
চট্টগ্রামে ওয়াইসিবির অভিবাবক সমাবেশ
বৃক্ষ ছাড়া যেমন ফল আশা করা যায় না, তেমনি মা-বাবা ছাড়া সন্তানের অস্তিত্বও কল্পনা করা যায় না। মা-বাবা হলেন সন্তানের জন্য আশীর্বাদ স্বরুপ। সন্তানের সকল ভালোমন্দে ছায়ার মত পাশে থাকেন মা-বাবা। তারা সকল কাজের জন্য প্রেরণা যোগান। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ও মধুর সম্পর্ক হলো মা-বাবা ও সন্তানের সম্পর্ক। যেখানে সন্তানের প্রতি মা-বাবার নিখাদ ও স্বার্থহীন ভালবাসা বিদ্যমান।

অপরদিকে মা-বাবার প্রতি সন্তানের ভালবাসায় থাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ। আর এই শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ থেকেই মা-বাবার জন্য এই প্রথম “ইয়ুথ ক্লাব অব বাংলাদেশচ্ চট্টগ্রাম জেলা নিবার্হী পর্ষদের পক্ষ থেকে একটি ভিন্নধমর্ী অনুষ্ঠান আয়োজন করা হয়। নগরীর কোতোয়ালী থানাস্থ পুলিশ প্লাজায় রেক্স হোটেলে এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে “ইয়ুথ ক্লাব অব বাংলাদেশচ্ চট্টগ্রাম জেলার সকল সদস্যদের মা-বাবার মিলনমেলা হয়।

বিজ্ঞাপন

উক্ত আয়োজনে “ইয়ুথ ক্লাব অব বাংলাদেশচ্ এর কার্যক্রম সম্পর্কে মা-বাবা কে অবহিত করা হয়। এছাড়াও মা-বাবা ও সন্তানদের নিয়ে কিছু কার্যক্রমেরও আয়োজন করা হয়। বিনোদনের অংশ হিসেবে গান, কবিতা আবৃত্তি, নাট্য মঞ্চায়ন সহ কিছু ইনডোর গেমস্ এরও আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ মহসিন পিপিএম, অফিসার ইনচার্জ, কোতয়ালি থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
ড. মোঃ জাবেদ হোসাইন, চেয়ারম্যান (মার্কেটিং), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ডা. মুনাল মাহবুব, চেয়ারম্যান (মাটিটা), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম মহিলা চেম্বার)।

বিজ্ঞাপন

মোঃ নাজমুল হাসান, ফাউন্ডার , এডুআর্ট।
মনির হোসাইন, গ্রুপ নিবার্হী পর্ষদ সদস্য, বিএসআরএম।

ধন্যবাদান্তে,
নিপা দাশ,
মোঃ হেলাল উদ্দীন,
কো-অর্ডিনেটর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
“ইয়ুথ ক্লাব অব বাংলাদেশচ্ চট্টগ্রাম জেলা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত