Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে কমছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ৭৮ জন

চট্টগ্রামে কমছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ৭৮ জন

চট্টগ্রামে কমছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ৭৮ জন

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ৭০ জন নগরের ও ৮ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৭ হাজার ৬৩৪ জনের মধ্যে ২১ হাজার ১১৮ জন নগরের ও ৬ হাজার ৫১৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩২ জন; এর মধ্যে ২৩৬ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬১৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৪২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

শেভরণে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here