Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে করোনায় এক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনায় এক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনায় এক চিকিৎসকের মৃত্যু

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও এক চিকিৎসক মারা গেছেন। ডা. ললিত কুমার দত্ত (৭৭) নামে ওই চিকিৎসক রোববার (২১ জুন) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে সাত চিকিৎসক মারা গেলেন।নগরের দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা ডা. ললিত কুমার দত্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ ছিলেন।

ডা. আবদুর রব বলেন, শনিবার (২০ জুন) করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here