Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ১৮০, মোট ১২৬৬৯ জন

চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ১৮০, মোট ১২৬৬৯ জন

চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ১৮০, মোট ১২৬৬৯ জন

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৮০ জন; এর মধ্যে ১০৩ জন নগরের ও ৭৭ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৬৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৮ হাজার ৮২৩ জন নগরের ও ৩ হাজার ৮৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নহরে করোনায় একজন মারা গেছেন এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২১ জন; এর মধ্যে ১৫৭ জন নগরের ও ৬৪ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ২৩ জন ও বিভিন্ন উপজেলার ৩৩ জন আছেন।

শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৯ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জন নগরের ও ৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা মিলেছে; এর মধ্যে ১৯ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জন ও উপজেলার ৫ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ২২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের দেহে করোনা মিলেছে; এর মধ্যে নগরের ১৯ জন ও উপজেলার ১৩ জন আছেন।

শেভরণ ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২৪ জন নগরের ও ৫ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭৭ জনের মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ১, বাঁশখালীর ২, আনোয়ারার ৪, পটিয়ার ৩, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৬, রাউজানের ১০, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ১৭, মিরসরাইয়ের ৪, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ৩ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১১ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৪৯৮ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here