Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে নতুন আক্রান্ত ১, বিআইটিআইডিতে নতুন শনাক্ত ১৯

চট্টগ্রামে নতুন আক্রান্ত ১, বিআইটিআইডিতে নতুন শনাক্ত ১৯

চট্টগ্রামে নতুন আক্রান্ত ১, বিআইটিআইডিতে নতুন শনাক্ত ১৯

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে নতুন করে একজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। তবে লক্ষীপুরে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭ জন। এছাড়া ফেনীতে করোনা রোগ ধরা পড়েছে একজনের।

বৃহস্পতিবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

আজ বৃহস্পতিবার ১১১টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বিআইটিআইডি। এর মধ্যে ১ জন চট্টগ্রাম নগরের সরাইপাড়া এলাকার বাসিন্দা। বাকি ১৭ জন লক্ষীপুরের ও একজন ফেনীর।

বিআইটিআইডিতে এ নিয়ে ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৫৫ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩, নোয়াখালীতে দুজন এবং লক্ষ্মীপুরে ১৯ জন ও ফেনীতে একজন।

চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে চারজন আগে মারা গেছেন। গত সোমবার ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যায় পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ছয় বছরের প্রতিবন্ধী শিশুটি। একইদিন বিকাল ৩টার দিকে জেনারেল হাসপাতালে মারা যান নগরের পাহাড়তলীর সরাইপাড়ার আক্রান্ত এক নারী।

এর আগে সাতকানিয়া ও নগরের নিমতলায় মৃত দুইজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here