Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে নতুন করে ৫৬ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন করে ৫৬ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন করে ৫৬ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি,
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪২ জন নগরের ও ১৪ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৮৩৭৭ জন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৮ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৫ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষা করে ৮জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

এ ছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫০টি নমুনা পরীক্ষা করে ১১জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৩টি নমুনা পরীক্ষা করে ২জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পজেটিভ ফল পাওয়া গেছে।

তা ছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৪টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৬ জন; এর মধ্যে ১৯৮ জন নগরের ও ৮৮ জন উপজেলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here