শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

চট্টগ্রামে নতুন শনাক্ত ৮৫ জন

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৫ জন; এর মধ্যে ৬৯ জন নগরের ও ১৬ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৭৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৮ হাজার ৮৯২ জন নগরের ও ৩ হাজার ৮৪২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে উপজেলা পর্যায়ে করোনায় দুইজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৩ জন; এর মধ্যে ১৫৭ জন নগরের ও ৬৬ জন উপজেলার বাসিন্দা।

রোববার (১৯ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১২ জন ও বিভিন্ন উপজেলার ৬ জন আছেন।

শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৮ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ২১ জন নগরের ও ১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শনিবার ৬১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা মিলেছে; এর মধ্যে ১০ জন নগরের ও ১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষায় কারও দেহে করোনার জীবাণু মিলেনি।

শেভরণ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২৬ জন নগরের ও ৮ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে আনোয়ারার ১, পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাউজানের ৬, ফটিকছড়ির ৬, হাটহাজারীর ১ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৭ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৫২৪ জন করোনা রোগী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত