Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে নতুন শনাক্ত ৯৬ জন, শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়াল

চট্টগ্রামে নতুন শনাক্ত ৯৬ জন, শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়াল

চট্টগ্রামে নতুন শনাক্ত ৯৬ জন, শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়াল

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৬ জন। নতুন শনাক্তদের মধ্যে ৮৫ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২১ হাজার ৫৫৬ জনের মধ্যে ১৫ হাজার ৮৮৫ জন নগরের ও ৫ হাজার ৭১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০৬ জন; এর মধ্যে ২১২ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৬ জনের নমুনার মধ্যে ৮ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়েছে।

ইমপেরিয়ালে ৬১ জনের নমুনার মধ্যে ১২ জনের, শেভরণে ৫১ জনের নমুনার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৭ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here