শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ৭১ জন

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭১ জন; এর মধ্যে ৬৫ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ১১৬ জনের মধ্যে ১৩ হাজার ৭৬৪ জন নগরের ও ৫ হাজার ৩৫২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৪ জন; এর মধ্যে ২০১ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মিলেনি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণে ৩৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা মিলেছে।

মা ও শিশু হাসপাতালে ২৮ জনের নমুনার মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা মিলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত