Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আরও ১০০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আরও ১০০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আরও ১০০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০০ জন; এর মধ্যে ৮৭ জন নগরের ও ১৩ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৪২৭ জনের মধ্যে ১৪ হাজার ১২ জন নগরের ও ৫ হাজার ৪১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৭ জন; এর মধ্যে ২০৪ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মিলেনি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, শেভরণে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনার মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here