Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম খুলশী থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম খুলশী থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম খুলশী থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরে মোহাম্মদ রফিক (২৬) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে খুলশী থানা পুলিশ। তার কাছ থেকে দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় খুলশী ঝাউতলা রেলগেট সংলগ্ন বিজিএমইএ ভবনের পাশ থেকে তাকে আটক করা হয়। রফিক সীতাকুণ্ড থানার টেরিয়াইল বাজার এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী প্রতিনিধিকে বলেন, আটক রফিকের বিরুদ্ধে খুলশী থানায় তিনটি ছিনতাইয়ের মামলা আছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here