Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম জামালখানে পোড়াতেলে রান্না, অপরিচ্ছন্ন রান্নাঘর! অর্থ জরিমানা।

চট্টগ্রাম জামালখানে পোড়াতেলে রান্না, অপরিচ্ছন্ন রান্নাঘর! অর্থ জরিমানা।

চট্টগ্রাম জামালখানে পোড়াতেলে রান্না, অপরিচ্ছন্ন রান্নাঘর! অর্থ জরিমানা।

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
ভ্রাম্যমান আদালতের হাতে নানা অপরাধে ফের তিন লাখ টাকা জরিমানা দিল চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার ঐতিহাসিক রেস্টুরেন্ট দাওয়াত। একই অভিযানে ১ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে একই এলাকার সুপরিচিত সিকদার হোটেলকেও।

(২৯ আগষ্ট) বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্দ্যেগে জামালখান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

ম্যাজিস্ট্রেটদ্বয় জানান অপরিচ্ছন্ন রান্নাঘরে পোড়াতেলে খাবার তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের উপকরণ সংরক্ষণ এবং রেস্টুরেন্টের বাবুর্চি ও সহকারীদের নির্ধারিত ড্রেস কোড না মানায় নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনে দাওয়াত রেস্ট্রুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে অপরিচ্ছন্ন রান্নাঘরে খাবার তৈরি, পোড়াতেল বার বার ব্যবহার করা এবং সেবা গ্রহীতার জীবনের নিরাপত্তা বিপন্ন করার দায়ে সিকদার হোটেলকে এক লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে সিএমপি’র সদস্য, স্বাস্থ্য পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এর আগেও বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জামাল খান এলাকার অভিজাত রেস্ট্রুরেন্ট দাওয়াত এর বিভিন্ন অপরাধে জরিমানা করে সতর্ক করা হয়েছিল। চলতি বছরের ১০ জানুয়ারি এক সপ্তাহ আগে রান্না করে তা ফ্রিজে সংরক্ষণের মাধ্যমে ক্রেতাদের পরিবেশন করার অপরাধে দাওয়াত রেস্টুরেন্ট মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছিলো ভ্রাম্যমাণ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here