Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম নগরীতে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

চট্টগ্রাম নগরীতে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

চট্টগ্রাম নগরীতে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর আদালত ভবন থেকে মনিরুল ইসলাম (২০) নামের মাদকাসক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালী থানায় মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে সোমবার (৪ নভেম্বর) দুপুরে আদালত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম বাঁশখালী উপজেলার কাথারিয়া বাজার এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, মাদকাসক্ত মনিরুল তার মা রাবেয়া খাতুনের সাথে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ভাড়া বাসায় থাকেন। সে মাদকের নেশায় বুঁদ থেকে মায়ের সাথে সবসময় অসদাচারণ করে। এমনকি মাদকের টাকা না পেলে তার মা রাবেয়া খাতুনকে মারার জন্য তেড়ে আসে। পরে তিনি বাদি হয়ে তাকে মারধর করার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে মাদকাসক্ত মনিরুল ইসলামকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here