Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী আমবাগান রেলওয়ে কলোনিতে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় দেড়শ কোটি টাকা বলে জানায় ভূ-সম্পত্তি বিভাগ।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় সাড়ে ৪ একর জমি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে টিনশেড, সেমিপাকা ও আধা সেমিপাকা স্থাপনা নির্মাণ করেন অবৈধ দখলকারীরা। সেখান থেকে ১ হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here