আব্দুল করিম, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এলাকায় বাস দুর্ঘটনায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিউ) ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে পলিটেকনিক্যাল এলাকা থেকে মোজাফফর নগর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় ছেড়ে যাত্রাপথে আসার সময় একটি দেয়ালের সাথে ধাক্কা লাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকৃত বাসটি। পরে বাসটি পিছনের দিকে নিলে সেটি আবারো ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশে থাকা শিক্ষার্থীদের কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।