Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম নগরীর জিইসি মোড় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক।

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক।

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক।

আল আমিন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর জিইসি মোড় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক। নগরের জিইসি মোড়ে অভিযান চালিয়ে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ মো. আবু বক্কর শাহীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৬ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
আটক আবু বক্কর শাহীন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার আবুল হাসেমের ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ আবু বক্কর শাহীন নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

শাহীন কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে এসেছিল বলে তথ্য দেন মো. মাশকুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here