আরিফুল ইসলাম, হালিশহর প্রতিনিধি,
চট্টগ্রাম নগরীর অন্যতম একটি ব্যাস্ত সড়কের নাম পোর্ট কানেকটিং রোড।এই সড়ক দিয়েই নিত্যদিনের চলাচল হালিশহর,নয়াবাজার ও বন্দর এলাকার লাখ লাখ মানুষের। কিন্তু বর্তমানে এই সড়কের কারণে একধরনের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এইসব এলাকার মানুষকে।এই পোর্ট কানেকটিং রোডের নয়াবাজার থেকে শুরু করে অলংকার মোড় পর্যন্ত প্রায়২ কিলোমিটার অংশ জুড়ে যাতায়াত প্রধান রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়েছে । শুষ্ক মৌসুমে ধুলাবালি আর ভোগান্তির চরম পর্যায়ে পৌছে বর্ষা মৌসুম শুরু হলে। খানাখন্দে ভরা এই সড়কটি নিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনি ঘটছে নানা দূর্ঘটনা।রাস্তাটি সংস্কার করা এখন সর্ব মহলের প্রধান দাবি হয়ে উঠেছে। বছর তিনেক আগে চারভাগে এর সংস্কারের কাজ শুরু হলেও শেষ হয়নি এখনো।কাজের এমন ধীরগতিতে ক্ষুব্ধ এখানকার ভুক্তভোগী সাধারণ জনগণ।
এদিকে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী,ভুক্তভোগী জনসাধারণ ও এলাকাবাসী।আজ(২৫জুলাই) শনিবার নগরীর হালিশহর নয়াবাজারে সকাল সাড়ে দশটায় শুরু হয়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসূচি।মানববন্ধনে অংশগ্রহণকারী সকলেই ভাঙা রাস্তা সংস্কারে জটিলতা নিরসন করে দ্রুত সংস্কারের দাবি জানায়।এসময় মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংঘ কমিটির সম্মানিত মহাসচিব জনাব মুজিবুল হক শুক্কুর। এছাড়া আরো বক্তব্য রাখেন রকিবুল আমিন,মোঃ শাহজাহান সহ ভুক্তভোগী বিভিন্ন সাধারণ জনগণ।
এসময় তারা বলেন,আজকে বাধ্য হয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। এছাড়া তারা এই রাস্তা সংস্কারের কাজ না হওয়ার পেছনে ঠিকাদারদের অদক্ষতাকে দুষছেন।সর্বশেষে বলেন,যেকোনো উপায়ে তারা দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়।


