শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট:

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকার একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় শাহআলম ভবনের ওই বাসায় যায় পুলিশ। মৃত দুজন হলেন; মো. আরিফ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা।

বিজ্ঞাপন

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বাবা ও মেয়ের গলায় ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। রক্তমাখা ছোরা পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে বলে জানান তিনি। আরিফ পেশায় দিনমজুর বলে ওসি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত