Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম পাহাড়তলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম পাহাড়তলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম পাহাড়তলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচাবাজার রাস্তার মাথা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম নুরনবী (২৮)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকার মৃত আবুল কাদেরের ছেলে।জানা যায়, দুটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে যাওয়ার সময় রাতের বেলা সিটি করপোরেশনের রাস্তা মেরামতের কাজ করা নুরনবী নষ্ট কাভার্ড ভ্যানটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার  বলেন, কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত ওই শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here