Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মাথা ফাটাল ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মাথা ফাটাল ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মাথা ফাটাল ছাত্রলীগ

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
ঝুপড়িতে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। এ ঘটনায় একজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ঝুপড়িতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রদের মধ্যে একজনের নাম মেহের লাল সরকার বিবেক। তিনি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, তার মাথা ফেটে গেছে।
এদের মধ্যে বিবেককে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে মারধরকারীরা শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয় ও সাবেক অর্থ সম্পাদক জাহেদ আওয়ালের অনুসারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগে থেকেই ঝুপড়িতে বিবেক, তার বোন ও বান্ধবী বসে ছিলেন। পরে বিজয় গ্রুপের এক কর্মী তার প্রেমিকাসহ ওই বেঞ্চে বসতে গিয়ে সেখানে পানি দেখলে বিবেককে দোষারোপ করেন। এ ঘটনার জেরে তিনি হলে গিয়ে আরও কয়েকজন নিয়ে এসে বিবেককে মারধর করেন। এসময় অজ্ঞাত আরেকজনও মারধরের শিকার হন।

এ বিষয়ে বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক জাহেদ আওয়াল বলেন, ভুল বোঝাবুঝি থেকে জুনিয়ররা এটা করেছে। আমরা সমাধানের চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া বলেন, মারধরকারীদের চিহ্নিত করা হবে। উভয় পক্ষের বক্তব্য শুনে ব্যবস্থা নিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here