Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মেডিকেল কলেজের লবিতে আজ সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভুইয়া জানান, অধ্যক্ষের কক্ষের সামনে দু’গ্রুপ মুখোমুখি হয়। এক পর্যায়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়ায় তারা। এতে বেশ কয়েকজন সামান্য আঘাত পেয়েছে। তিনি আরো জানান, এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে চমেক হাসপাতাল জরুরী বিভাগের সামনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here