Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে মানববন্ধন

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে মানববন্ধন

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে মানববন্ধন
Chattogram Tribune - চট্টগ্রাম ট্রিবিউন

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
৩রা মার্চ) বুধবার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান সদর মুন্সিরঘাটা থেকে জলিল নগর বাসস্টেশান পর্যন্ত ২০ মিনিট সড়ক অবরোধ করে প্রায় দেড়ঘন্টা ব্যাপী দীর্ঘ দু কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন কর্মসুচি পালন করে ৫১টি ব্রিক ফিল্ডের কয়েকশ মালিক ও কয়েক হাজার শ্রমিক।মূলত ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকদের উদ্যোগে এই বিশাল মানববন্ধন কর্মসূচি হয়।

উক্ত মানববন্ধন এর নেতৃত্ব দেন সমন্বয় সংগঠক সুমন দে। মানববন্ধনে মালিকসমিতি এবং শ্রমিক সহ বক্তব্য রাখেন আলহাজ্ব জয়নাল আবেদীন, আনোয়ারুল ইসলাম, জানে আলম জনি, ডাক্তার সুজিত দত্ত, আজিজুল হক কোম্পানী, ইউনুচ কোম্পানী, সৈয়দ হোসেন কোম্পানী, এস এম শহিদুল্লাহ রনি, মুহাম্মদ সোহেল প্রমুখ।

মানববন্ধনে সকল শ্রমিকদের দাবি বন্ধ করা ইটভাটা চালু করা নিয়ে।কারণ তারা তাদের সংসার নিয়ে চিন্তিত, যদি ইটভাটা বন্ধ থাকে তাহলে তারা কি খাবে?তাদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব কে গ্রহন করবে?
প্রধানমন্ত্রীর কাছে এ দাবি নিয়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল সমাবেশ বের করে।

চট্টগ্রামে সর্বমোট ২৮০টিরও বেশি ইটভাটা রয়েছে,যেখানে দুইলক্ষ আশি হাজারের বেশি শ্রমিক কাজ করেন।কাজের বিনিময়ে পারিশ্রমিক নিয়ে তাদের পরিবারের মুখে হাসি ফুটাই এ শ্রমিকরা।তাদের বেচে থাকার জন্য খাদ্য যোগাড় করছেন।

মালিকসমিতি ও শ্রমিকরা মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্রিক ফিল্ড রক্ষার দাবী জানান এবং পরে শ্রমিক ও মালিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগকে স্মারকলিপি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here