শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১৩৬ কার্টন সিগারেটসহ যাত্রী আটক

আপডেট:

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩৬ কার্টন ডানহিল সিগারেটসহ মো. আল হাসান নামে এক যাত্রীকে আটক করে এনএসআইয়ের কর্মকতারা।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার তাকে আটক করা হয়। মো. আল হাসানের গ্রামের বাড়ি রাউজান উপজেলায়।

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা আল হাসানের ব্যাগে তল্লাশি করে ১৩৬ কার্টন ডানহিল ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।
আটক যাত্রী ও সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত