Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম সিটি গেইট থেকে ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম সিটি গেইট থেকে ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রাম সিটি গেইট থেকে ইয়াবাসহ গ্রেফতার ২

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় তল্লাশি চালিয়ে ৩০০পিস ইয়াবাসহ তৈয়বুর রহমান মিলন (৩৫) ও মো. ইলিয়াছ খান (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আকবরশাহ থানা পুলিশ।

গ্রেপ্তার তৈয়বুর রহমান কুমিল্লার দাউদকান্দির শামসুল হকের ছেলে ও ইলিয়াছ বগুড়ার তালতলী গ্রামের ইসমাইল খানের ছেলে।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সিটি গেইট এলাকায় দুই সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here