আব্দুল করিম, চট্রগ্রাম মহানগরঃ
চট্রগ্রাম নগরীর সাগরিকা বিসিক এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৫ টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ আটক করেছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এসব পলিথিনের তৈরি শপিং ব্যাগ আটক করা হয়। পরে আটককৃত পলিথিনের মালিক রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটের মেসার্স শাহ আমানত পলি লিমিটেডের মালিক মো. আলমগীরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বিকেলে শুনানি শেষে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে মো. আলমগীরকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
তিনি বলেন, সাগরিকা বিসিক এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৫ টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ আটক করা হয়েছে। পরে বিকেলে এসব পলিথিনের মালিক রেয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটের মেসার্স শাহ আমানত পলি লিমিটেডের মালিক মো. আলমগীরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।


