মাঈন উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আই,সি ইউ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া প্রানঘাতি মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজের জীবনের মায়া ত্যাগকরে দোহাজারীতে গন জমায়েত। সমাজিক দূরত্ব নিশ্চিত করা সহ দোহজারীর জনপদের মানুষ কে ঘরে বন্দী রাখতে মাঠে ময়দানে কাজ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তাছাড়া তিনি কর্মহীন হয়ে পড়া অভাব অনটন নিয়ে যাঁরা চাপা ক্ষোভে ভোগছে তাদের খোঁজ খবর ও নিচ্ছেন। এবং সম্পুর্ন নিজস্ব অর্থায়নে সঙ্গীয়ফোস এ.এস আই মোজাম্মেলকে নিয়ে ঘরে ঘরে খাবার ও পোঁছে দিচ্ছেন। জানা যায় ১৬মে শনিবার বিকালে দোহাজারী পৌরসভা সদর উল্লাপাড়ায় কয় একজনের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন,এতে একটি পরিবারের একমাত্র অর্থ যোগান দাতা ৫কন্যা সন্তানের বাবা সি.এন. জি চালক আহামদ নবী নামের এক ব্যাক্তি অভাব অনটন নিয়ে জীবনযাপন করছে।
এসময় দৈনিক মানব কণ্ঠের চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি হাজী মোঃ শহীদুল ইসলামের ফোনর মাদ্যমে সংবাদ পেয়ে তার নিজেস্ব অর্থায়নে সঙ্গীয় ফোস এ.এস আই মোজাম্মেল সহ ওই পরিবারের মাঝে চাল ডালসহ ইত্যাদি শুঁকনো খাবার পৌঁছে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাছাড়া ও করোনা মোকাবিলার পাশাপাশি তিনি দোহাজারীতে মাদক হাতবদলের স্পটে কড়া নজর রাখছে ইতিমধ্যে তিনি অনেক মাদক বহনকারী ওমাদক ব্যাবসায়ী কে মাদক সহ হাতে নাতে ধরে কারাগারে পাটিয়েছেন বলেজ জানান স্থানীয়রা। এবং তিনি দোহাজারী তদন্ত কেন্দ্রে যোগদান করার পর থেকে দোহাজারীতে অনেক ধরনের অপরাধ কমে যায় বলে জানান, ভুক্তভোগী জনসাধারণ।১৬ মে বিকালে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে ও ত্রান বিতরন নিয়ে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান খাবার বিতরণ এটা মানবিক বিষয়। তবে আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন আইন সকলের সমান অধিকার তার কাছে ধনীগরিব কোন ভেদাভেদ নেই অপরাধ করলে দলের নেতা, কোটি পতি ও পার পাবেন না বলে তিনি জানান।