নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদে করোনা সনাক্তকরণ ল্যাব আজ উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবে দিনে সর্বোচ্চ ৫০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এটিই হবে চট্টগ্রামের তৃতীয় করোনা টেস্ট ল্যাব।
আজ সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভিডিও কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ অংশ নেন।
এই বিষয়ে চবি ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ল্যাবটি চালু হওয়ায চট্টগ্রামবাসী উপকৃত হবেন। যার ফলে প্রতিদিন চট্টগ্রামের ৫০০ জনের নমুনা পরীক্ষা করা যাবে।