Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল চট্টগ্রামে মানববন্ধন

চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল চট্টগ্রামে মানববন্ধন

চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড ও দুর্নীতি নৈরাজ্য সন্ত্রাস ক্যাসিনো-জুয়ার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ও শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে আগামীকাল ১২অক্টোবর শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ।

আয়োজক সংগঠনটির আহ্বায়ক ও বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি, পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী এই মানব বন্ধনে মানবতাবাদী, দেশপ্রেমিক সবাইকে দলে দলে যোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন ।

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের প্রেস বিজ্ঞপ্তিতে পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী অনুরোধ জানিয়ে বলেছেন, “বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা নিয়ে অনেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু নেতিবাচক প্রচার করছেন।

অথচ এই হত্যাকাণ্ডের বিচারে মাননীয় প্রধানমন্ত্রীর মাতৃময়ী ভুমিকা প্রশ্নাতীত। তাঁর নেতৃত্বাধীন সরকারের অবস্থান স্বচ্ছ। দুর্নীতি নৈরাজ্য সন্ত্রাস ক্যাসিনো-জুয়ার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্মোহ কড়া সচেতন অবস্থান, উনার(প্রধানমন্ত্রীর) সব অর্জনের সুনাম – সবই যেন ওই মহলটি ধামাচাপা দিতে চাইছে এই আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।

মহলটি হত্যাকাণ্ডটিকে ঘিরে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে‌ । এই হত্যাকাণ্ডের নিন্দার পাশাপাশি এমন প্রবণতার বিরুদ্ধেও আমরা। যারাই ইতিহাসের অন্ধকারের শক্তিকে আহ্বান জানায়, আমরা তাদের বিরুদ্ধে। কাজেই আমাদের এবারের উদ্যোগ আবরার হত্যার বিচারের পাশাপাশি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের নাগরিক দায়বদ্ধতা, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য অনেক তাৎপর্যপূর্ণ ।”

তাই এতে সবাইকে দলে দলে যোগ দিতে অনুরোধ জানানো হয়েছে। খবর বিজ্ঞপ্তির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here