রবিউল হোসেন, চট্টগ্রাম:
চসিকের নির্দেশনায় রবিবার (৩রা নভেম্বর) নগরীর সল্টগোলা ক্রসিং থেকে হাসপাতাল গেইট পর্যন্ত ফুটপাতের উভয় পাশের অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।
রবিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত ইপিজেড বে-শপিং মোড়ে গিয়ে অত্র দিনের কার্যক্রম সমাপ্ত হয়। এসময় রাস্তার পাশে থাকা অবৈধ দোকান এবং দখল করা সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদকালে কাউন্সিলর সুমন বলেন, ‘জনগনের ক্ষতি হয় বা পথচারীদের দূর্ভোগ সৃষ্টি করে এমন কোনো স্থাপনা বসলেই সাথে সাথে অপসারণের নির্দেশনা চলমান থাকবে। আর কেউ অবৈধভাবে রাস্তার পাশে হকার বসিয়ে কিংবা সরকারি জায়গায় স্থাপনা ভাড়া দিয়ে চাদাঁ আদায় করলে তাদের আইনী ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’
তিনি আরো বলেন, ‘কেউ আমার বা সরকার দলীয় নাম পরিচয় দিয়ে অনৈতিক কাজে জড়িয়ে থাকে তাদেরও কোন অবস্থায় ছাড় না দিতে জোর নির্দেশনা পুলিশ/র্যাব ও অন্যান্য আইনী সংস্থা কে দিয়েছি।’
ফুটপাত ও মূল সড়কে আর কোনো হকার বসতে দেওয়া হবেনা এবং এই কার্যক্রম চসিকের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি সংবাদ মাধ্যম কে জানান।
আগামীকাল দুপুরে আবারো এই উচ্ছেদ কার্যক্রম চলবে বলে পরিচ্ছন্ন কর্মকর্তা(সুপার ভাইজার) সহদেব সাহা সংবাদ মাধ্যম কে জানান।



