মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার কলামে ‘স্ব-শিক্ষিত’ লিখে প্রথম আলোচনায় এসেছিলেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ৬৮ জন
লিখেছেন তারা স্ব-শিক্ষিত অথবা অক্ষরজ্ঞান
সম্পন্ন। একজন সপ্তম শ্রেণি, দুজন ৮ম শ্রেণি পাস। এদের মধ্যে ২১জন বিএনপি মনোনীত প্রার্থী, ৩ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী। বাকী ৪৪ জনের মধ্যে ৮ জন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী, ৩৬ জন তাদের সমর্থন না পাওয়া স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী। একজন পিএইচডি, একজন বিএসসি ইঞ্জিনিয়ার ও একজন এমবিবিএস পাস করা চিকিৎসকও রয়েছেন এবারের কাউন্সিল নির্বাচনে। বাকিরা এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করা।
স্ব-শিক্ষিত বেশি ৪ নম্বর চাঁন্দগাও ওয়ার্ডে, ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনই স্ব-শিক্ষিত। ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের অবস্থান দ্বিতীয়, ১১ জনের ৫ জনই স্ব-শিক্ষিত।
১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে পিএইচডি
ডিগ্রিধারী বর্তমান কাউন্সিলর নিসার উদ্দিন আহমেদ লড়তে হচ্ছে দুই স্ব-শিক্ষিত মনোয়ার উল আলম চৌধুরী ও রফিক উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে।
২১ নম্বর জামালখান ওয়ার্ডে ৭ জন প্রতিদ্বন্দ্বী
প্রার্থীর মধ্যে একজনই কেবল এইচএসসি পাস।
এই ওয়ার্ডে আছেন বিএসসি ইঞ্জিনিয়ার, প্রবীণ আইনজীবী এবং বিবিএ পাস করা প্রার্থী। প্রার্থীদের শিক্ষাগত যোগতা— বিজয় কুমার চৌধুরী বিএসসি ইঞ্জিনিয়ার, আব্দুল নাসের এলএলবি, আব্দুল হান্নান বিএ, ফরহাদুল ইসলাম চৌধুরী বিবিএ, রাজীব দাশ সুজয় বিএ, শৈবাল দাশ সুমন বিকম, আবু মো. মহসিন চৌধুরী এইচএসসি। ২২ নম্বর এনায়েত বাজারবাসী স্কুলপড়ুয়া কাউকেও
জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাচ্ছেন না। কারণ এই ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত সলিম উল্লাহ ও বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মালেক দুইজনই কেবল অক্ষরজ্ঞান সম্পন্ন।
কাউন্সিলর প্রার্থীদের হলফনামা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা-
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডঃ
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী
লীগের প্রার্থী গাজী মো. শফিউল আজিমের
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, বিএনপির সিরাজুল ইসলাম স্নাতক পাস। অন্যান্যদের মধ্যে ডা. নেয়াজ মোরশেদ এমবিবিএস, আহমেদ নুর এসএসসি, হাবিবুল্লাহ বাহার এসএসসি, ইকবাল হোসেন এইচএসসি, কাজল নাথ স্ব-শিক্ষিত, মো. ইলিয়াছ এসএসসি এবং বর্তমান কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী এইচএসসি পাস।
২ নম্বর জালালাবাদ ওয়ার্ডঃ
২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মো. ইব্রাহিমের শিক্ষাগত যোগ্যতা বিএ, বিএনপির ইয়াকুব চৌধুরী স্ব-শিক্ষিত। অন্যান্যদের মধ্যে আবুল কালাম আবু এইচএসসি, গিয়াস উদ্দিন ভূঁইয়া
স্ব-শিক্ষিত, শাহেদ ইকবাল বাবু বিএ।
৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডঃ
৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে আওয়ামী লীগের
প্রার্থী কফিল উদ্দিন খানের শিক্ষাগত যোগ্যতা বিএ, বিএনপির মো. ইলিয়াছ অক্ষরজ্ঞান সম্পন্ন। অন্যদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন এসএসসি,আবুল কালাম স্ব-শিক্ষিত, আমির হোসেন স্ব-শিক্ষিত, মো. ইকবাল স্ব-শিক্ষিত, জসিম উদ্দিন বিএ,মোরশেদ হোসেন এইচএসসি, সেলিম উদ্দিন
এইচএসসি, ইলিয়াছ আহমেদ লেদু স্ব-শিক্ষিত, শফিকুল ইসলাম ৮ম শ্রেণি পাস।
৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সাইফুদ্দিন খালেদ সাইফুর শিক্ষাগত যোগ্যতা
বিএ পাস, বিএনপির মাহবুবুল আলম এসএসসি পাস।
অন্যান্যদের মধ্যে এসএম হুমায়ুন কবির এইচএসসি, এসরারুল হক স্ব-শিক্ষিত, জামাল উদ্দিন স্ব-শিক্ষিত, জাহেদ গিয়াস উদ্দিন আহমেদ স্ব-শিক্ষিত, নাসির উদ্দিন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, নাজমুল হক স্বাক্ষরজ্ঞান
সম্পন্ন, আমজাদ হোসেন এসএসসি, মো. ইউচুফ শিক্ষাগত যোগ্যতার কলাম শূন্য, সাইফুল্লাহ খান স্ব-শিক্ষিত, আনিসুর রহমান স্ব-শিক্ষিত।
৫ নম্বর মোহরা ওয়ার্ডঃ
৫ নম্বর মোহরা ওয়ার্ডে আওয়ামী লীগের
প্রার্থী কাজী নুরুল আমিনের শিক্ষাগত যোগ্যতা বিকম, বিএনপির মো. আজম এইচএসসি। অন্যান্যদের মধ্যে খালেদ হোসেন খান (গ্র্যাজুয়েট ডিপ্লোমা), জানে আলম জিকু বিএ, রাশেদুল ইসলাম বিএ, ইব্রাহিম হোসেন স্ব-শিক্ষিত, জসিম উদ্দিন অক্ষরজ্ঞান সম্পন্ন, নাজিম উদ্দিন চৌধুরী এইচএসসি, আইয়ুব আলী চৌধুরী এসএসসি।
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডঃ
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে আওয়ামী
লীগের প্রার্থী আশরাফুল আলমের শিক্ষাগত
যোগ্যতা বিএ এবং বিএনপির হাসান লিটন এসএসসি পাস।
৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডঃ
৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আওয়ামী
লীগের প্রার্থী মোবারক আলী এইচএসসি পাস, বিএনপির ইস্কান্দার মির্জা স্ব-শিক্ষিত। অন্যান্যদের মধ্যে রিজুয়ান উদ্দিন চৌধুরী এইচএসসি, মো. শামীম এসএসসি, মো. ইয়াকুব এসএসসি, সোহেল মাহমুদ এইচএসসি।
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডঃ
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে আওয়ামী লীগের
প্রার্থী মোরশেদ আলমের শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি, বিএনপির হাসান চৌধুরী বিকম পাস।
অন্যান্যদের মধ্যে জমির উদ্দিন নাহিদ বিএ, আবুল হাসান সুমন স্ব-শিক্ষিত, মো. মহসিন স্ব-শিক্ষিত।
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডঃ
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী
লীগের প্রার্থী নুরুল আবছার মিয়া স্ব-শিক্ষিত,
বিএনপির আব্দুস সাত্তার সেলিম এইচএসসি পাস। অন্যদের মধ্যে জহুরুল আলম জসিম বিএ, ফজলে আজিম দুলাল স্ব-শিক্ষিত।
১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডঃ
১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে আওয়ামী
লীগের প্রার্থী নিসার উদ্দিন আহমেদ পিএইচডি ডিগ্রিধারী, বিএনপির রফিক উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র মনোয়ার উল আলম চৌধুরী স্ব-শিক্ষিত।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডঃ
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আওয়ামী
লীগের প্রার্থী মো. ইসমাইল মাস্টার্স পাস,
বিএনপির সোহরাব হোসেন চৌধুরী বিকম।
অন্যদের মধ্যে নুরুল ইসলাম স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, নুরুল হুদা চৌধুরী এসএসসি, মোরশেদ আক্তার চৌধুরী বিকম, খন্দকার এনামুল হক এসএসসি পাস।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডঃ
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন এসএসসি পাস, বিএনপির সামসুল আলম অক্ষরজ্ঞান সম্পন্ন।



