আব্দুল ওয়াহাব, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দু’জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
গতকাল ৩০জুন (মঙ্গলবার) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়।
এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৪হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা শরিফ পাড়া এলাকার আবদুস সালামের পুত্র মোহাম্মদ নোমান(৩২) এবং কক্সবাজার জেলার মহেশখালী শাপলাপুর ইউনিয়নের দিনাজপুর এলাকার মৃত জাফর আহাম্মদের পুত্র মোজাম্মেল(৪২)।
এ অভিযানে নেতৃত্বদেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ ও এস.আই গোলাম কিবরিয়া সহ একটি পুলিশি দল
থানা সুত্রে জানা গেছে,
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়েছে। এসময় অাটককৃত নোমানের কাছ থেকে ২হাজার পিচ এবং মোজাম্মেলের কাছ থেকে ২হাজার পিচ মোট ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের থানা হেফাজতে নিয়ে আসা হয়।
থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, মাদককারবারীরা দেশের এবং সমাজের শত্রু, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মাদককারবারীরা যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবেনা।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।



