ইলিয়াস সুমন, সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, একাত্তরের রনাঙ্গনের বিএলএফ এর অকুতোভয় বীর সৈনিক আলহাজ্ব এবিএম ছিদ্দিকুর রহমান সন্দ্বীপ উপজেলা সদরে তার নিজ হাতে গড়া জামান হাউজ চত্বরেই সমাহিত করা হয়েছে।
আজ ১৯ আগস্ট সকাল ১১ টায় সন্দ্বীপ
উপজেলা কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গনে রাখা কফিনে জাতীয় পতাকা আচ্ছাদিত করে তার প্রতি সন্দ্বীপ থানার একটি চৌকষ পুলিশ দল অফিসার ইনচার্জ ( তদন্ত) মো. সোলায়মানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ও জানাজায় উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতিমাস্টার শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মাইন উদ্দিন মিশন, মুক্তিযুদ্ধকালীন সন্দ্বীপের বিএলএফ কমান্ডার ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীরীগের সাবেক সাধরন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পৌর মেয়র জাপর উল্লাহ টিটু, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, রহমতপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার ইলিয়াছ খান, সহ মরহুমের পুত্রদ্বয়, আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংষ্কৃতিক কর্মী, বহু মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের বিপুল জনসাধারন।
সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব হযরত আল্লামা খবিরুল ইসলাম মরহুম ছিদ্দিকুর রহমানের জানাজায় ইমামতি করেন। এর পূর্বে সংক্ষিপ্ত কথা বলেন- সাবেক কমান্ডার রফিকুল ইসলাম ও পরিবারের পক্ষে খতিব খবিরুল ইসলাম। পরে জানাযা শেষে তাকে তার বাড়ী চত্বরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এবং মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে তার সমাধীতে পুষ্পস্তবক অর্পন করা হয়।