নিজস্ব প্রতিবেদক:
নাম জমালিদা বেগম বয়স (৪০) স্বামী মৃত্যু রহিম উল্লাহ, এম,আর,সি,নং ৪৮৫৩০ শেড নং – ৯০৮ রুম নং ০১, ব্লক – ই, নয়াপাড়া শরণার্থী ক্যাম্প।একটাই দুঃখ তার স্বামী রহিম উল্লাহ কে অপহরণ ও হত্যার পিছনে মুল নায়ক ছিল মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৫) পিতা মোহাম্মদ ইউনুছ সাং রংগীখালী লামার পাড়া।জমালিদা বেগম বলেন মোহাম্মদ ইয়াছিন আরাফাত পরিকল্পনা করে আমার স্বামীকে দাওয়াতের কথা বলে অপহরণ ও হত্যা করে তাই আমি আমার স্বামীর সঠিক বিচারের জন্য আসামীদের শাস্তি চেয়ে ২১/০৬ /২০১৮ ইং খুনিদের জন্য মামলা করি, ধারা- ৩৬৪/৩০২/২০১/৩৪ দঃ বিঃ, মামলা নং (২৭২) উক্ত মামলায় মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৫)কে ০৭ নং আসামি করে মোট ২৫ জন কে উক্ত মামলায় আসামী করা হয়।
জমালিদা বেগম আরো বলেন আমার স্বামী কে অপহরণ ও হত্যার বিচার আমি এখনো চাই কারণ আমার স্বামী ছাড়া দিন কাল অনেক কষ্টে কাটছে, বিশেষ করে মোহাম্মদ ইয়াছিন আরাফাত আমার স্বামীকে অপহরণ ও হত্যার পিছনে সরাসরি জড়িত তাই আমি ইয়াছিন আরাফাত এর দ্রুত বিচার দাবি করছি বহু দিন ধরে, মোহাম্মদ ইয়াছিন আরাফাত পরিকল্পিত ভাবে অনেক অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছেন তার এলাকা বাসী, তিনি অপহরণ কিংবা হত্যা মামলার পাশাপাশি অনেক মামলা তার চলমান রয়েছে,তার মধ্যে ডাকাতি, অস্ত্র মামলা ,ইয়াবা, হত্যা মামলা ও রয়েছে,
তার হত্যা মামলার মধ্যে থানায় পেশকৃত ফৌজদারি বিধান কোষের ১৫৪ নং ধারায় ধর্তব্য অপরাধ সংক্রান্ত প্রাথমিক তথ্য,নং ৫৯/৫২৭ – সময় ২৩ জুন ২০২০ খ্রি: ধারা -৩৬৪-৩০২/৩৪ পোনাল কোড, স্মারক নং ৩৯০৮ (৩)১, ২৮/০৬/২০২০ ইং, রজু কৃত মামলায় রংগীখালীর কৃষক ও চাষি জসিম উদ্দিন এর হত্যা মামলায় ০৯ নং আসামী হচ্ছে মোহাম্মদ ইয়াছিন আরাফাত।তার অন্য মামলার মধ্যে স্মারক নং ৮৫৭৭- ১৫/১২/২০১৯, মামলা নং ২৪৩- ফৌজদারি বিধান ১৫৪ নং ধারায় মামলার মধ্যে মোহাম্মদ ইয়াছিন আরাফাত কে ১৪ নং আসামী করা হয়।তার অন্য মামলার মধ্যে স্মারক নং ৮৫৭৬ তাং ১৫/১২/১৯, মামলা নং ২৪৩, ফৌজদারি বিধান ১৫৪ ধারায় ১৪ নং আসামী করা হয়।এছাড়াও তার বিরুদ্ধে অসংখ্য অন্যায় মারামারি অবৈধ লেনদেন এর নজির পাওয়া যায় তার এলাকায়।