মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌরসভা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদ মাঠে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী (খোকা)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি)।
সঞ্চালনায় ছিলেন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার,চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী, গণ্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মাষ্টার শামসুল আলম ছিদ্দিকী, আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, নজরুল ইসলাম, বেদার উদ্দিন তালুকদার,সাদুর রশিদ, টুটুন চক্রবর্তী, নুর মোহাম্মদ আজাদ, আওয়ামী লীগ নেতা শিহাবুল হক সিকদার, মাহাবুবুর রহমান, জসীম হায়দার, ভিপি শামসুল আলম, আবু নোমান চৌধুরী, ফৌজুল কবির, জাহাঙ্গীর আলম, পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, মাহামুদুল ইসলাম, পৌর সভা কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, উপজেলাওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, মিজান সিকদার, ইফতেখার হোসেন বাবু, সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা নাঈমুদ্দিন মাহফুজ, ইমরুল হক চৌধুরী ফাহিম, মিজান তালুকদার, ফৌজুল মুবিন, মিজানুর রহমান, শাহ জিহান, ওবাইদুর ইসলাম, শাহীনুল ইসলাম বাহাদুরসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল এদেশ একটি ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। আজকে সত্যিই জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তারই সুযোগ্য মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর সোনার বাংলা বাংলাদেশ গড়ার স্বপ্নকে চিরতরে কবরস্থ করার অসৎ উদ্দেশ্যে পাকিস্তানী হানাদার বাহিনীর দূষরগোষ্টি জাতির জনককে হত্যা করেছিল।
কিন্তু বঙ্গবন্ধু মানস কন্যা মাননীয় প্রধান শেখ হাসিনা আজ বিশ্বের দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিনত করেছে। এসময় তিনি জাতির জনকের জন্মশত বার্ষিকী সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জন্মদিনের কেক কেটে নেতাকর্মীদের খাওয়ান সাংসদ মোস্তাফিজ।