রবিউল হোসেন, চট্টগ্রামঃ
জ্ঞানের মশাল কতৃক আয়োজিত “শেখ রাসেল স্মৃতি” বৃত্তি পরীক্ষা-২০১৯ ইং গত বুধবার নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উক্ত বৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী জিয়াউল হক সুমন “শেখ রাসেল স্মৃতি” বৃত্তি তে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী ও সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক আজাদ হোসেন রাসেল বলেন, আজকের বৃত্তি খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরিচালনা কমিটি সদস্য সচিব ইফতেখার জিসান বলেন, আমরা প্রথমবারে যতটুকু ছাত্র ছাত্রী পেয়েছি তা আমাদের জন্য অনেক,আমরা অংশগ্রহণ কারী প্রত্যেক ছাত্রছাত্রীদের যারা বৃত্তি পাবে না তাদের কে ও পুরষ্কৃত করব।
উক্ত বৃত্তি পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ, হাজ্বী শফিউল আলম, আবু তাহের, ৩৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজ্বী মোঃ আসলাম, সেলিম আফজল, মহিলা নেত্রী শারমিন ফারুখ, নাসিমা বেগম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ জ্ঞানের মশাল এর সকল সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শেষে সকল পরিদর্শকবৃন্দ “শেখ রাসেল স্মৃতি” বৃত্তির সফলতা কামনা করেন।
উল্লেখ্য আগামী ৩১ জানুয়ারী বিকেল ৩.০০ টায় ফলাফল প্রকাশ করা হবে।