Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ টেকনাফে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাবেক এমপি বদি

টেকনাফে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাবেক এমপি বদি

টেকনাফে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাবেক এমপি বদি

নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও বিপ্লবী সাধারন সম্পাদক আবদুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের সাবেক জনপ্রিয় সাংসদ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য,জননেতা আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহির হোসেন এম এ, টেকনাফ পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর।

বক্তব্য রাখেন – টেকনাফ উপজেলা মহিলা অাওয়ামী লীগের সভাপতি কহিনুর আক্তার, টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, টেকনাফ পৌর কৃষক লীগের আহবায়ক ছৈয়দ আলম, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম অাহবায়ক সাদ্দাম হোসেন।

উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাপ জান, টেকনাফ পৌর অাওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, টেকনাফ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ অালম, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাব্দুল মতলব, যুগ্ম অাহবায়ক অাব্দুস সালাম রিপু, অাব্দুস শরীফ, টেকনাফ সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম অাহবায়ক অানোয়ার হোসেন পাশা, যুগ্ম অাহবায়ক নুরুল অামিন, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম অাহবায়ক মোহাম্মদ অালম, শফি উল্লাহ,
অারফাত হোসেন সানি সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা,
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান।
পরে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ দোয়া কামনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here