Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

কায়সার হামিদ মানিক, উখিয়া:
রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত আমির হোসেন (২৮) নামে আরেক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়েছে।

সে টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১, ব্লক-ডি এর বাসিন্দা মোঃ ইসলামের ছেলে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে এ খবর জানিয়েছেন ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃসোহেল রানা।

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি এর বাসিন্দা মোঃআমির হোসেনকে অপহরণ করে ব্লক সি-৫ এলাকার একটি স্কুলে বেঁধে রাখে। খবর পেয়ে সন্ত্রাসীদের কবল থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি জানান, ভিকটিম মোঃআমির হোসেন বর্তমানে সেভ দ্যা চিলড্রেনের হাসপাতালে চিকিৎসাধীন। সিআইসি অফিসে বিষয়টি বিচারাধীন অবস্থায় বলে জানান ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃসোহেল রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here