Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ডিজিটাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিজিটাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিজিটাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাঈম আহমেদ কফিলঃ
আজ বৃহস্পতি বার(২৩.১.২০২০) ইং সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় ডিজিটাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অভিভাবকদের ডিজিটাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর বিভিন্ন বিষয় আলোচনা করে স্কুল কর্তৃপক্ষ। সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় নামে একটি অ্যাপস তৈরি করে কতৃপক্ষ এর মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত ছিলেন কিনা তাদের দক্ষতা ফলাফল সম্পর্কে জানতে পারবেন অভিভাবকরা একই সাথে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান স্কুল রুটিন ও যাবতীয় তথ্যাদি এই অ্যাপস এর মাধ্যমে জানতে পারবে। যে সকল অভিভাবকরা স্মার্টফোন ব্যবহার করতে পারছেন না তাদেরকে এসএমএসের মাধ্যমে সকল তথ্যাদি স্কুল কর্তৃপক্ষের নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপস এর মাধ্যমে জানানোর ব্যবস্থা গ্রহন করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ জুট মিলস এর উপ-ব্যবস্থাপক এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আহসান কবির আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠানে অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপস্থিত অভিভাবকরা মনে করছেন এই অ্যাপসের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ নতুন দিগন্তের সূচনা করেছেন।অভিভাবকরা বিভিন্ন পারিবারিক এবং ব্যবসায়িক কারণে বিদ্যালয়ে গিয়ে তাদের ছেলেমেয়েদের খোঁজ খবর নেওয়া অনেকটাই কষ্টসাধ্য। এই অ্যাপসটির মাধ্যমে অভিভাবকরা ঘরে বসেই তাদের সন্তানদের পড়ালেখার মান স্কুলের উপস্থিতি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের দক্ষতা সম্পর্কে জানতে পারবেন। সেই সাথে যেকোনো বিষয়াদি সম্পর্কে শিক্ষকদের অভিযোগ জানাতে পারবেন। এ-ই এই অ্যাপসটি তৈরি করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ ইজাজ ও তার টিম।

মোহাম্মদ ইজাজ জানান বিদ্যালয়ের জন্য এ ধরনের কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। পুরো সীতাকুণ্ডের যতগুলো স্কুল রয়েছে তাদের সহযোগীতা পেলে প্রত্যেকটা স্কুলে ছড়িয়ে দেওয়া আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here