Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ “ডিসেম্বর” মাসুদা আকতার তিশা

“ডিসেম্বর” মাসুদা আকতার তিশা

“ডিসেম্বর” মাসুদা আকতার তিশা

“ডিসেম্বর”
মাসুদা আকতার তিশা

ডিসেম্বর , বিজয়ের মাস
বিজয় তুমি করো উল্লাস
লাল সবুজের এই পতাকায়

জিতেছি তো আমরাই,
বাঙালিরা করেছিলো
জীবন বাজি রেখে
লড়াই,যুদ্ধ ও সংগ্রাম,
আর বিনিময়ে এনেছে
বিজয়ের এই সম্মান।

লক্ষ শহীদের রক্ত বিনিময়ে
দেশ তুমি স্বাধীন হয়েছো
আর বাঙালি তুমি
বিজয় লাভ করেছো।

এ বিজয়ের মধ্যে আছে
লক্ষ শহীদের প্রাণ
ত্রিশ লক্ষ মা বোনের
ইজ্জতের মান।

প্রিয় মাতৃভূমির জন্য
বাঙালি করেছে লড়াই,
এটাই আমাদের অহংকার
আর আমরা করব বড়াই।

এই আমাদের বাংলাদেশ
সবুজ, সোনালি প্রান্তরে,
বিজয়ের এই ফুর্তিতে
সুখি আমরা সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here