নাঈম আহমেদ কপিল, সীতাকুণ্ড:
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে তিন চাকার যান চালকদের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয় আজ (২৮ জুন) সকালে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম সীতাকুণ্ড বাজারে সকল নসিমন, করিমন,ভডভড়ি,ইজিবাক,মোটরচালিত রিক্সা ও
ভেন চালকদের সাথে একটি আলোচনা সভা করেন।
এই সময় সড়ক আইন ২০১৮ মোতাবেক সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ নসিমন, করিমন, ভডভড়ি, ইজিবাক, মোটরচালিত রিক্সা, ভেন তিন চাকার যান চালানো যে দণ্ডনীয় অপরাধ সে সম্পর্কে অবহিত করেন। এই সময় সড়ক আইন ২০১৮ এর ধারা ৪৬,ধারা ৮৯ ও ধারা ১১৫ সম্পকে বিস্তারিত আলোচনা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আগামী ১লা জুলাই থেকে মহাসড়কে কোন ধরনের তিন চাকার যান চলাচল করতে দেওয়া হবে না। এবং মহাসড়কে যনচলাচ করে তাহলে সড়ক আইন ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।