Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ত্রাণ বিতরণ কালে দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: ডিসি কামাল হোসেন

ত্রাণ বিতরণ কালে দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: ডিসি কামাল হোসেন

ত্রাণ বিতরণ কালে দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: ডিসি কামাল হোসেন

কক্সবাজার সংবাদদাতাঃ
বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাস প্রতিরোধে ১০ দিনের সরকারি বন্ধের সময় অসহায়, নিম্ন আয়ের মানুষ, দরিদ্র, ছিন্নমূল, ভবঘুরে মানুষকে সরকার ত্রান হিসেবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি নগদ অর্থ সহায়তা দিচ্ছে।

ত্রান সামগ্রী ইতিমধ্যে কক্সবাজার জেলার ৮ টি উপজেলার নির্বাহী অফিসারের বরাবর পাঠানো হয়েছে। নগদ অর্থ সোমবার ৩০ মার্চের মধ্যে উপজেলা ভিত্তিক বন্ঠন করা হবে। এ ত্রান ও নগদ অর্থ বিতরণে সুষ্ঠু ও সুন্দর নীতিমালা তৈরি করা হয়েছে। তারপরেও এ দুর্যোগকালীন সময়ে ত্রান বিতরণকালীন কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের ত্রান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের দাবিতে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে দাবি জানিয়েছেন সচেতন মহল। এ বিষয়ে জানতে চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপরোক্ত কথা বলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের।

তিনি আরো বলেন, এ ব্যাপারে কোন ছাড় নেই। তবে ত্রান বন্ঠনের জন্য যেভাবে সুষ্ঠু নীতিমালা ও নির্দেশনা দেওয়া হয়েছে তাতে অনিয়ম বা আত্মসাতের কোন সুযোগ নেই। তৃনমুল পর্যায়ে এসব ত্রান বিতরণ করা হলেও সেখানে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।সরকারের এই মহাৎ কাজটি শতভাগ সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here