Home আমার চট্টগ্রাম চট্টগ্রাম জেলা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,চট্টগ্রাম দক্ষিণ জেলা আথলীগের সাবেক সদস্য, বিগত উপজেলা নির্বাচনে আথলীগের প্রার্থী একেএম নাজিম উদ্দিনের ১ম জানাযা গত ২ জানুয়ারি বাদে আসর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে, গতকাল ৩ জানুয়ারি বেলা ১১ টায় চন্দনাইশ বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফর করা হয়।

গতকাল ৩ জানুয়ারি বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ টায় নামাজে জানাযা শেষে নাজিম উদ্দিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ জেলা আথলীগ, দক্ষিণ জেলা ছাত্রলীগ, উপজেলা আথলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, বরকল-বরমা ইউনিয়ন ওয়ার্ড আথলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আথলীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ এমপি, দক্ষিণ জেলা আথলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আথলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, পৌর আথলীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক যথাক্রমে এসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সেলিম হোসেন, যুগ্ম আহবায়ক মফিজুর রহমান বাহাদুর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here