Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ দারুল নাজাত হাতে খঁড়ি শিশু একাডেমির কার্যকরী পরিচালনা পর্ষদের প্রথম সভা

দারুল নাজাত হাতে খঁড়ি শিশু একাডেমির কার্যকরী পরিচালনা পর্ষদের প্রথম সভা

দারুল নাজাত হাতে খঁড়ি শিশু একাডেমির কার্যকরী পরিচালনা পর্ষদের প্রথম সভা

ফারহান উদ্দীন (সোহাগ), কর্ণফুলি:
গতকাল সন্ধ্যায় স্থানীয় চরপাথর ঘাটা ইউনিয়ন এর খোয়াজনগর ৪নং ওর্য়াড এর আজিমপাড়াস্থ স্থাপিত দরিদ্র পরিবার গুলোর সু-শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে গঠিত শিশু-কিশোরদের বিদ্যাপীঠ দারুল নাজাত হাতেখঁড়ি শিশু একাডেমির নবগঠিত কার্যকরী পরিচালনা পর্ষদ গঠন ও বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং উন্নয়ন কাজের জন্য ভবিষ্যত দিক-নির্দেশনা সংক্রান্ত এক জরুরী সভা উক্ত বিদ্যালয়ের অডিটরিয়মে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নবগঠিত কার্যকরী সভার সম্মানিত সভাপতি জনাব মহিউদ্দিন মঞ্জুর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী পরিচালক মুহাম্মদ মনছুর আলম (মুরাদ) সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নবগঠিত কার্যকরী পরিচালনা পর্ষদ এর সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব তাহের আহম্মেদ মেম্বার,উপদেষ্টা জনাব মোরশেদ আলম চৌধুরী,জনাব জালাল আহমেদ,জনাব সগীর মাহমুদ,নির্বাহী সদস্য মোঃ আল-আমিন মুন্না,মোঃ গিয়াস উদ্দিন (সাব্বির),মোঃজামাল উদ্দীন প্রমুখ।

আজকের সভায় বিদ্যালয়ের লিখা পড়ার মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য গৃহীত পদক্ষেপ গ্রহন করা হয়।

উল্লেখ,এই শিক্ষা প্রতিষ্ঠান আজিমপাড়াস্থ জালাল আহমেদ এর বাড়িতে গরীব ও সুবিধা বঞ্চিত শিশুদের সু-শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সমমনা ছাত্র বন্ধুদের কে নিয়ে এই প্রতিষ্ঠান টি চালু করেন স্থানীয় শির্ক্ষাথী মুহাম্মদ মনছুর আলম (মুরাদ),এই শিক্ষা-প্রতিষ্ঠানটি ২০১৯ সালের জুলাই মাসের ০২তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন লাভ করেন এবং কর্ণফুলি কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।বর্তমানে এই শিক্ষা-প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু আছে,দীর্ঘদিন যাবৎ চলা অস্থায়ী কমিটির অবশেষে সকলের উপস্থিতি ও সম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ মহিউদ্দিন মঞ্জু কে সভাপতি এবং খোয়াজনগর ৪নং ওর্য়াড এর সম্মানিত মেম্বার জনাব তাহের আহম্মেদ কে প্রধান উপদেষ্টা করে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষিত মহল কে নিয়ে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here