Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ দায়িত্ব পালনে অনীহা, ১০ চিকিৎসককে অব্যাহতি দিল চসিক

দায়িত্ব পালনে অনীহা, ১০ চিকিৎসককে অব্যাহতি দিল চসিক

দায়িত্ব পালনে অনীহা, ১০ চিকিৎসককে অব্যাহতি দিল চসিক
চট্টগ্রাম ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক,
করোনা রোগীদের চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ করায় ১০ চিকিৎসককে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এছাড়া আইসোলেশনে যোগ দিতে না চাওয়ায় একজন স্টোর কিপারকেও বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, সুযোগ-সুবিধা বাড়িয়ে তিন দিনের প্রশিক্ষণের পর নবগঠিত আইসোলেশনে এসব চিকিৎসকদের দায়িত্ব দেয়া হয়। কিন্তু রোগী ভর্তির একদিন আগে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেন ওই ১০ জন চিকিৎসক। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ১০ চিকিৎসক আগ্রাবাদ এক্সেস রোডের চট্টগ্রাম সিটি হল কমিউনিটি সেন্টারে চসিকের আইসোলেশন সেন্টারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ সেন্টারে ১৬ চিকিৎসককে চসিকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এনে নিয়োগ দেয়া হয়েছিল।

গত ১৫ জুন এই আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়। অথচ ১০ চিকিৎসক কাজে যোগদানে অনীহা প্রকাশ করায় সোমবার পর্যন্ত চালু করা যায়নি এই আইসোলেশন সেন্টারটি।

চাকরিচ্যুতরা হলেন- চসিকের মেডিকেল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ডা. ফরিদুল আলম, ডা. আবদুল মজিদ সিকদার, ডা. সেলিনা আক্তার, ডা. বিজয় তালুকদার, ডা. মোহন দাশ, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. সন্দিপন রুদ্র, ডা. হিমেল আচার্য্য, ডা. প্রসেনজিৎ মিত্র। এছাড়া অব্যাহতি পেয়েছেন স্টোর কিপার মহসিন কবির।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী যুগান্তরকে বলেন, অফিস আদেশ না মানায় ১০ চিকিৎসক ও এক স্টোর কিপারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ঘোষিত প্রণোদনা দেয়াসহ মেয়র দ্বিগুণ বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন। সব ধরনের সুরক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। এরপরও কাজে যোগ না দেয়া খুবই দুঃখজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here