Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ দেশে খেলাপি ঋণের পরিমান ১ লাখ ১৮৩ কোটি টাকা

দেশে খেলাপি ঋণের পরিমান ১ লাখ ১৮৩ কোটি টাকা

দেশে খেলাপি ঋণের পরিমান ১ লাখ ১৮৩ কোটি টাকা

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
সরকারি-বেসরকারি ব্যাংকসহ আর্থিক খাতে অনিয়ম তদন্তে ৯ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ কমিটি ঋণ দেয়া ও নেওয়ার বিষয়ে তদন্ত করে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দেবে। ব্যাংককে দেশের অর্থনীতির হৃদপিণ্ড উল্লেখ করে অনিয়মের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে আরও ভূমিকা রাখার কথা বলেছেন উচ্চ আদালত।

ঋণ খেলাপিসহ আর্থিক অনিয়মে ধুকছে দেশের সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। গেল জুনে সংসদে দেয়া অর্থমন্ত্রীর বক্তব্যে জানা যায়, দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৮৩ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গত দশ বছরে খেলাপি ঋণ বেড়েছে চারগুণ।

এমন প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি ব্যাংকসহ আর্থিক খাতে অনিয়ম তদন্তে ৯ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিলেন দেশের উচ্চ আদালত। যে কমিটি ঋণ দেয়া এবং ঋণ নেয়ার ক্ষেত্রে অনিয়ম তদন্ত করবে।

এ রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী মুনীরুজ্জামান। তিনি বলেন, এ কমিটির কারণে বাংলাদেশ ব্যাংকের কাজের কোনো সমস্যা হবে না।

যদিও কমিটি গঠনের এ আদেশে আর্থিক খাতে খুব একটা শৃঙ্খলা ফিরবে না বলে মনে করেন না ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, শুধু একটি কমিটি করার কথা বলা হয়েছে। যারা অনিয়ম তদন্ত করবে।
ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বৈধ হলেও যারা এ সুবিধা নেবেন তাদের পুনরায় ঋণ নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা বলেছেন উচ্চ আদালত।
©সময় সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here