Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ধীরগতিতে ওয়াসা, বাড়ছে দুর্ভোগ

ধীরগতিতে ওয়াসা, বাড়ছে দুর্ভোগ

ধীরগতিতে ওয়াসা, বাড়ছে দুর্ভোগ

আব্দুল করিম চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম জামালখান রোড। নগরের একটি অন্যতম ব্যস্ততম সড়ক। বিশেষ করে এ এলাকায় বেশ কয়েকটি স্কুল থাকার কারণে সকাল থেকেই এ সড়কে থাকে শিক্ষার্থী-অভিবাবক আর যানবাহনের বাড়তি চাপ।

সম্প্রতি ওয়াসা পানির লাইনের কাজের জন্য সড়কটির একপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কে খোঁড়া হয়েছে বিশাল গর্ত। ফলে এ সড়কে যায়াতকারী সকল যানবাহনকে সড়কটির অন্যপাশ দিয়েই যাওয়া আসা করতে হচ্ছে। তাই সারাদিন কিছুক্ষণ পর পর এ সড়কে লেগে থাকে যানজট। আর এতে দুর্ভোগে পড়ছে এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। তবে তাদের অভিযোগ, ওয়াসার অত্যন্ত ধীরগতিতে কাজ করার কারণে দীর্ঘদিন ধরেই তারা এমন দুর্ভোগে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here